পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। একই সঙ্গে তদন্তে এসেছে নতুন মোড। রাজ্য পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল পাশের রাজ্য ঝাড়খন্ড থেকে। ঘাতকদের সন্ধানে পুলিশের একটি দল ইতিমধ্যে ভারতের উত্তর প্রদেশে পৌঁছেছে।
পুলিশ জানিয়েছে, প্রায় দেড় মাস আগেই চন্দ্রনাথ রথকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার দিন দুর্বৃত্তরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ১০টি গুলি চালায়। এতে চন্দ্রনাথ নিহত হন এবং তাঁর গাড়ির চালকের শরীরেও ৩টি গুলি লাগে। তিনি বর্তমানে হাসপাতালে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
শুভেন্দু অধিকারী শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশি তদন্তে আরও গতি এসেছে। খুনিরা উত্তর প্রদেশে পালিয়েছে—এমন খবর পেয়ে তাদের ধরতে সেখানে গেছে পুলিশ।














































































