সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধীর কোনো রং নেই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো ক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সবকিছু নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
সমাজকল্যাণমন্ত্রী বাইসাইকেল, শাক সবজি বীজ ও সার এবং মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।














































































