সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ফিরিয়ে দিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

সুপ্রিম কোর্টে গণমাধ্যমকর্মীরা প্রবেশের অনুমতি দিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আজ রোববার দুপুরে এক মানববন্ধন থেকে তাঁরা এ অনুরোধ জানান।

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে বলা হয়, আজকে এমন একটা বাস্তবতায় তাঁরা দাঁড়িয়েছেন, এখানে প্রতিবাদ করছেন, যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।