সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে আজ রোববার এমন তথ্য জানানো হয়েছে। এর ফলে চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল পদ্ধতির পরিবর্তে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।
প্রধান বিচারপতির আদেশ অনুসারে রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।














































































