সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্য পালনীয় নীতি হচ্ছে, 'চেইন অফ কমান্ড' এবং 'ডিসিপ্লিন' মেনে চলা। এই দুইটি বিষয়ে সামান্যতম অবহেলা হলে কোনো একটি বাহিনী সুশৃঙ্খলবাহিনী হয়ে উঠতে পারেনা। বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদেরকে এ বিষয়টি গভীরভাবে মনে রাখা দরকার। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর গৌরবজনক ভূমিকা রয়েছে। প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ জন শহীদ হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।