স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে স্বাধীন গণমাধ্যম।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই দায়বদ্ধতার পথকে সুসংহত করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।