সীমান্তে নজরদারি বাড়াতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তে নজরদারি বাড়াতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৪: ৫২আপডেট : ০৬ মে ২০২৬, ১৪: ৫৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মঙ্গলবারই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভবনা দেখি না, যদি হয় যাতে তারা এড্রেস করতে পারে। আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।’ হয়রানিমূলক হামলা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলনে রাজনৈতিক উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ১ মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মাদক ও অনলাইন জুয়া বন্ধে নতুন আইন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। আমরা তাদের (ডিসি) কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে দাখিল করা মামলাগুলোর। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই-বাছাই করে দেখব। এসব মামলায় প্রকৃত আসামি কারা, সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে ডিসপোজ অব (নিষ্পত্তি) করা হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নেতৃত্বে এসেছে পরিবর্তন। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান এবং সদস্য পদে যোগ দিয়েছেন শেখ কামরুল হাসান। মেলার জন্য স্টেডিয়াম ব্যবহারের সুযোগ দেব না ভবিষ্যতে মেলা আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোকে ব্যবহারের সুযোগ দিব না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রকৃত ভাতাভোগী বাছাইয়ে কমিটি গঠন প্রকৃত ভাতাভোগী যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মঙ্গলবারই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভবনা দেখি না, যদি হয় যাতে তারা এড্রেস করতে পারে। আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।