স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে যেতে চায় না কর্মীরা

স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে যেতে চায় না কর্মীরা

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে যেতে চায় না আরবান ডেলিভারি প্রকল্পের কর্মীরা। নগর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের অধীনের স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্যমন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রকল্প স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে যাক, সেটি চান না প্রকল্পের কর্মকর্তা–কর্মচারীরা। এ অবস্থায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নসহ অভিজ্ঞ জনবল চাকরিতে বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে 'আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়'-এর কর্মকর্তা ও কর্মচারীরা এসব দাবি জানান। এতে সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সেবা কার্যক্রম ও জনবলসংকটগণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন ও ২১টি পৌরসভার প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।