বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানান। আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে ৮ মিনিট সময় দেওয়া হয়। ফ্লোর পেয়ে ইতোপূর্বে একাধিক সংসদ সদস্যের সময় বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, মাননীয় স্পিকার অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনাকে চা খাইয়েছেন- সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছেন সময় দিয়েছেন।
মাননীয় স্পিকার আমি একজন মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে দেশের জন্য যুদ্ধ করেছি। কাজেই আমাকে উনার (জিয়াউর রহমান) বদৌলতে সময় ডাবল দিতে হবে মাননীয় স্পিকার।
এ সময় ডেপুটি স্পিকার হেসে ফেলেন। একই সাথে বলেন, মাননীয় সদস্য আপনি যদি আমার থানার দুই হাসপাতালকে ইকুইপ্ট করেন তাহলে দুই মিনিট বাড়াবো।














































































