ত্বকী হত্যার বিচারের দাবিতে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রতিবাদী কথা, কবিতা, গান, নাটক, ছবি আঁকা ও পারফর্মিং আর্ট পরিবেশিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, শিল্পীরা উপস্থিত থাকবেন।
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ এ সময়ের সাড়ে ১১ বছর ছিল শেখ হাসিনার শাসনামল, দেড় বছর অন্তর্বর্তী সরকার আর এখন চলছে বিএনপির শাসনামল। সরকারের পর সরকার বদল হলেও বিচার হয় না। অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয় না।
ত্বকী হত্যা দেশে বিচারব্যবস্থার একটি প্রতীকী নগ্ন-উদাহরণ। সরকার বদলালেও দেশে বিচারহীনতার চরিত্র বদলায় না।














































































