কুমিল্লায় তারেক রহমানের স্বাগত

কুমিল্লায় তারেক রহমানের স্বাগত

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১: ১৬আপডেট : ১৬ মে ২০২৬, ১১: ১৭ চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি দাউদকান্দি উপজেলা অতিক্রম করেছেন। এ সময় নেতাকর্মীরা সবাই ব্যানার ফেস্টুন নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।