বর্তমান প্রজন্মের তরুণরা অনেকটা 'ইনস্ট্যান্ট কফির' মতো। তারা ইনস্ট্যান্ট কমেন্ট করে, ইনস্ট্যান্ট রিয়েক্ট করে। তারা গভীরভাবে বিশ্লেষণও করতে চায় না, বুঝতেও চায় না। বোঝার সক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, বিশাল এই তরুণ গোষ্ঠী যদি গবেষণার চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেশি আগ্রহী হয়, তবে দেশ কীভাবে উদ্ভাবন ও গবেষণার পথে এগিয়ে যাবে?
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে তরুণদের একমাত্র স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ফেসবুকে লাইভ দেখা ও ভাইরাল হওয়া। এমনকি ইউনিফর্ম পরেও তারা শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে কোন ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না।














































































