ট্রাইব্যুনালের আসামি ইনুর সঙ্গে শৃঙ্খলাবহির্ভূত আলাপের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালের আসামি ইনুর সঙ্গে শৃঙ্খলাবহির্ভূত আলাপের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা–নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আলাপ করায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে গতকাল বুধবার এ ব্যবস্থা গ্রহণ করতে বলে পত্র জারি করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।