ইউনেসকোর প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পিকারের সঙ্গে

ইউনেসকোর প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পিকারের সঙ্গে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে আজ বুধবার ইউনেসকোর হেড অফ অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।