উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরো ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, মামলার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযুক্তদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।