উত্তরায় স্কুলছাত্রী অপহরণের মামলায় তরুণ কারাগারে

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের মামলায় তরুণ কারাগারে

উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এক দিনের রিমান্ড শেষে আজ লামিন ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান।

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের মামলায় গ্রেপ্তার লামিন ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা এলাকায়। মামলার নথিপত্র অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী উত্তরার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরার ৬ নম্বর সেক্টরে পৌঁছানোর পর লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা তাকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।