ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত হামের ভ্যাকসিন ৮১ শতাংশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ভ্যাকসিনেশনে এন্টিবডি তৈরি হচ্ছে, এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। রোববার জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৮১ শতাংশ হামের ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। দু-চার দিনের মধ্যে শতভাগ ভ্যাকসিনেশন সম্পূর্ণ হবে। হামের প্রাদুর্ভাব এখন অনেকটা কমে এসেছে। এটা এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকরা তুলে ধরেছেন। এগুলোর বিষয়ে আমরা বলেছি, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিসটা সচল করতে হবে, এবং হাসপাতালগুলো থেকে দালালের দৌরাত্ম কমাতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।