বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে জানাজা শেষে আজ রোববার বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আজ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার আদালতসহ) বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।














































































