আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিওটি জেনুইন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা চাওয়ার কথোপকথনের অডিও জেনুইন বলে নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় গঠিত তথ্যানুসন্ধান কমিটি। কমিটির প্রধান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাঁচ সদস্যের এই কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি, অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

ওই কথোপকথনের সূত্র ধরে গত ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় এই তথ্যানুসন্ধান বা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে।

অডিওতে জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের এক সদস্যের কাছে তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারকে এক কোটি টাকা চাইতে শোনা যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।