লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিকের লাশ দেশে ফিরছে

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিকের লাশ দেশে ফিরছে

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের লাশ এক মাস পর দেশে ফিরছে। আগামী বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে তাঁর লাশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতাবাসপ্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, নিহত দিপালীর লাশ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে।

দিপালীর ছোট বোন লাইজু বেগম বলেন, ‘বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে লাশ আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেরিতে হলেও আমার বোনের লাশ যে আমরা পাব, এটাই আমাদের কাছে স্বস্তির সংবাদ।’

দিপালী বেগম লেবাননে পাড়ি জমানোর পর প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি পরিবারের হাল ধরেছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।