ফিনল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম প্রবর্তন করছে। নতুন নিয়মে শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও অভিবাসন নিয়ম আরও কঠোর করা হবে। নতুন নিয়মে শিক্ষার্থীদের ফিনল্যান্ডে প্রবেশের আগেই ভাষাগত দক্ষতা প্রমাণের বাধ্যবাধকতা রাখা হবে। পরিবার পুনর্মিলনে নতুন শর্ত হবে যে শিক্ষার্থীর সঙ্গে একই সময় বসবাসের অনুমতির আবেদন করতে পারবেন পরিবারের সদস্যরা। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ডে বসবাস করার পরই পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির আবেদন করতে পারবেন।
ফিনল্যান্ডে যাওয়ার আগেই লাগবে ভাষা দক্ষতানতুন প্রস্তাবে শিক্ষার্থীদের ফিনল্যান্ডে প্রবেশের আগেই ভাষাগত দক্ষতা প্রমাণের বাধ্যবাধকতা রাখার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কিছু শিক্ষার্থী পর্যাপ্ত ইংরেজি বা শিক্ষার ভাষাজ্ঞান ছাড়া ফিনল্যান্ডে পৌঁছান, ফলে তাঁদের পড়াশোনা সম্পন্ন করতে সমস্যা হয়।
পরিবার পুনর্মিলনে নতুন শর্তবর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা শিক্ষার্থীর সঙ্গে একই সময় বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থীকে অন্তত এক বছর ফিনল্যান্ডে বসবাস করার পরই পরিবারের সদস্যরা আবাসনের অনুমতির আবেদন করতে পারবেন।


































































































































































































