অস্ট্রেলিয়ার বিমানবন্দরে হেয়ার রিমুভাল যন্ত্রের মতো বোমা ধরা

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে হেয়ার রিমুভাল যন্ত্রের মতো বোমা ধরা

অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যাভালন বিমানবন্দরে একটি হেয়ার রিমুভাল যন্ত্রের মতো বোমা ধরা হয়েছে। প্যাকেটটি খুলে দেখা গেল, তাতে হেয়ার রিমুভাল যন্ত্র এবং হট চকলেটের বাক্স ছিল। বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে খুলে দেওয়া হয়েছিল। প্যাকেটটির মালিককে আটক করা হয়েছিল। তবে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত আতঙ্কের পরিপ্রেক্ষিতে নেওয়া ওই পদক্ষেপ প্রমাণ করে—যাত্রী, কর্মী ও বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্যাকেটটির মালিককে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক নিক উয়েবারগাং বলেন, ঘটনার সময় ওই ব্যক্তির (প্যাকেটের মালিক) আচরণ সহযোগিতামূলক ছিল না। এতে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। নিষ্পত্তি করতে সময়ও বেশি লেগেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।