সৌদি আরব ইসলামি ও আরবি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও সাধারণ শিক্ষাতেও বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে উঠছে। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল আবেদন শুরু হয়েছে।
সৌদি আরবের সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারেন।
আবেদন যেভাবে অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


































































































































































































