বিশ্বে বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়, নগরীর ১০ স্থানে দূষণ বেশি

বিশ্বে বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়, নগরীর ১০ স্থানে দূষণ বেশি

বায়ুদূষণের কবল থেকে রক্ষা নেই রাজধানীবাসীর। টানা বৃষ্টি চলল কয়েক দিন। ঢাকার বায়ুদূষণ কমাতে সব প্রচেষ্টা যখন ব্যর্থ, তখন এই বৃষ্টিই ভরসা। কিন্তু সেই বৃষ্টির পরও এই মে মাসে দূষণ কমছে না।

আজ রোববার সকালে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৫৮। সকাল সোয়া আটটায় বাতাসের এ পরিস্থিতি ছিল। বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।