পৃথিবীর গভীরে থাকা দানবীয় কাঠামো কি সত্যিই চৌম্বক ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নের উত্তর দিতে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী লাক এস ডুসেট ও ঝেং–জিয়াং লিনতুন এক গবেষণায় জানিয়েছেন। তারা জানিয়েছেন, পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কিছু দানবীয় কাঠামো পৃথিবীর সুরক্ষাকারী চুম্বকীয় ঢাল বা ম্যাগনেটোস্ফিয়ারকে নিয়ন্ত্রণ করছে।
বিজ্ঞানীদের মতে, ম্যান্টলের নিচে লুকিয়ে থাকা বিশাল এই কাঠামোগুলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের গতিপ্রকৃতি নির্ধারণ করে আসছে। এই কাঠামো মূলত বহিঃকেন্দ্র থেকে তাপ নির্গমনের প্রক্রিয়াকে প্রভাবিত করে, যা শেষ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র তৈরি করা গলিত ধাতুর গতিপথ বদলে দেয়।


































































































































































































