দ্য বিটলসের সদস্যদের মধ্যে টানাপোড়েন চরমে গেছে। অনেকটা মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে। সে সময় নিজেদের দূরত্ব কমিয়ে আনার পরিকল্পনা থেকেই জন্ম নেয় অ্যালবাম ‘লেট ইট বি’। তবে কে জানত, সম্পর্কের উন্নতির বদলে আরও অবনতি হবে—আর এটিই হয়ে থাকবে বিটলসের শেষ স্টুডিও অ্যালবাম।
৫৬ বছর আগে আজকের দিনে (৮ মে) প্রকাশ পায় দ্য বিটলসের শেষ অ্যালবাম ‘লেট ইট বি’। নিজেদের মধ্যে বাড়তে থাকা দূরত্ব কমানোর উদ্দেশ্যেই মূলত অ্যালবামটির পরিকল্পনা করেছিলেন পল ম্যাককার্টনি।
অ্যালবামটি থেকে প্রকাশিত হয় তিনটি বড় হিট গান—‘গেট ব্যাক’, ‘লেট ইট বি’ এবং ‘দ্য লং অ্যান্ড ওয়াইন্ডিং রোড’।

































































































































































































