বিশ্বকাপ এগিয়ে আসার আগে ২০২৬ সালে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। তাতে নতুন ঘরে জয়হীন থাকার ‘অভিশাপ’ও কাটাল ইন্টার মায়ামি।
এমএলএসে আজ বাংলাদেশ সময় ভোরে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মায়ামি। ম্যাচে ৩১ মিনিটে নিজে গোল করার পর ৪২ মিনিটে দারুণ এক পাসে মেক্সিকোর ফরোয়ার্ড এরমান বের্তারেমকে দিয়ে গোল করান মেসি।
বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে মেসি বুঝিয়ে দেন, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে তিনি কতটা প্রস্তুত।


































































































































































































