ইতালি বিশ্বকাপে খেলার প্রস্তাবকে নাকচ করেছে

ইতালি বিশ্বকাপে খেলার প্রস্তাবকে নাকচ করেছে

ইরানের বদলে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত। কিন্তু এমন প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন ইতালির ক্রীড়া কর্মকর্তারা। তাঁরা বলেছেন, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপে ইরানের পরিবর্তে খেলতে আগ্রহী নয়।

ফিফাও এমন কিছুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান বিশ্বকাপ খেলার ব্যাপারে অটল। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে তারা।

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা না–খেলা নিয়ে নানামুখী আলোচনা চলছে অনেক দিন ধরেই। তবে ফিফা শুরু থেকেই সূচি অনুযায়ী ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।