কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগ শহরে বসন্তের স্নিগ্ধতায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল দেশীয় পণ্যের মেলা, ঐতিহ্যবাহী খাবারের স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনিপেগ সাউথের পার্লামেন্ট সদস্য টেরি ডুগুইড, ম্যানিটোবার আইনসভার সদস্য জেনিফার চেন এবং সিটি অব উইনিপেগের ডেপুটি মেয়র জেনিস লুকস।

































































































































































































