২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রতিযোগিতার সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। গতকাল রাতে ঘোষিত ২৬ সদস্যের এই দলে আছেন দলের মূল তারকা ক্রিস্টিয়ান পুলিসিক, টাইলার অ্যাডামস ও ওয়েস্টন ম্যাককেনি।
এদিকে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে ফোন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোচ পচেত্তিনো। তিনি জানান, বাদ পড়া ২০ জনের বেশি খেলোয়াড়কে তিনি ব্যক্তিগত কল না দিয়ে ইমেইলের মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়েছেন।


































































































































































































