পাকিস্তানের ক্রিকেটার সালমানকে আনুষ্ঠানিক তিরস্কার

পাকিস্তানের ক্রিকেটার সালমানকে আনুষ্ঠানিক তিরস্কার

সিলেট টেস্টে গতকাল চতুর্থ দিন আইসিসির আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ক্রিকেটার সালমান আগাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। আইসিসির লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন সালমান।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারা মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করার’ সঙ্গে সম্পর্কিত।

আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি সালমানের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এতে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট হলো দুটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।