কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে ৮ লাখ ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নতুন এক প্রতিবেদনে। প্রতিবেদনটি আরও জানায়, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা, উচ্চ চাপ ও কর্মক্ষেত্রে হয়রানির মতো কারণগুলো এই মৃত্যুর সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত।

এর অর্থনৈতিক ক্ষতি বৈশ্বিক জিডিপির প্রায় ১.৩৭ শতাংশের সমান। কী এই ‘মনঃসামাজিক কর্মপরিবেশ’আইএলও প্রতিবেদনে ‘মনঃসামাজিক কর্মপরিবেশ’ বলতে বোঝানো হয়েছে কর্মক্ষেত্রের সেসব উপাদানকে, যা কাজের নকশা, ব্যবস্থাপনা, সংগঠন এবং কর্মীদের মধ্যে সম্পর্ক ও নীতিমালার সঙ্গে সম্পর্কিত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।