থাইল্যান্ড ভিসামুক্ত প্রবেশে বড় কাটছাঁট থাইল্যান্ডে

থাইল্যান্ড ভিসামুক্ত প্রবেশে বড় কাটছাঁট থাইল্যান্ডে

থাইল্যান্ডে ৯০টির বেশি দেশের পর্যটকদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশব্যবস্থায় বড় ধরনের কাটছাঁটের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ের পর ৯৩ দেশের জন্য চালু করা ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা থেকে সরে আসছে থাইল্যান্ড।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেয়ো বলেছেন, সুনির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের নিশানা করে এই নিয়ম করা হচ্ছে না; বরং যারা আইন এড়িয়ে ভিসাব্যবস্থার অপব্যবহার করছে, তাদের ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৩০ দিনের ভিসামুক্ত সুবিধার ক্ষেত্রে স্থলপথে বছরে সর্বোচ্চ দুবার প্রবেশ করা যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।