যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ৯ দিন পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইটে আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বঙ্গভবনের প্রেস উইং জানায়।
বিমানবন্দরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন।


































































































































































































