ইতালিতে পাওয়া হলো ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন কবিতা

ইতালিতে পাওয়া হলো ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন কবিতা

ইতালির রোমে পাওয়া গেছে ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন কবিতা। এটি ইংরেজি ভাষার টিকে থাকা সবচেয়ে প্রাচীন কবিতা বলে মনে করা হচ্ছে। ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকেরা রোমের ন্যাশনাল সেন্ট্রাল লাইব্রেরিতে কবিতাটির অনুলিপি খুঁজে পান। এটি ‘ক্যাডমন’স হেম’ নামের একটি বিখ্যাত কবিতা।

ইংরেজ ইতিহাসের জনক হিসেবে পরিচিত মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক সেন্ট বিড অষ্টম শতাব্দীতে এ কবিতা লিপিবদ্ধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, রোমে পাওয়া পুরোনো ইংরেজি সংস্করণটি উত্তর ইতালির কোনো সন্ন্যাসী ৮০০ থেকে ৮৩০ খ্রিষ্টাব্দের মধ্যে অনুলিখন করেছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।