জার্মানির হামবুর্গে বাংলা বইমেলা ও কার্নিভ্যালের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবহ ছড়িয়ে দিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রতিবছরের ধারাবাহিকতায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার পার্বণ’-এর সার্বিক তত্ত্বাবধানে হামবুর্গের প্রাণকেন্দ্র হর্নার ফ্রাইহাইটে অনুষ্ঠিত হয়েছে এ আসর। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রবাসী সাংবাদিক শ্রাবণ রহমান বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা আত্মপরিচয়কে সমৃদ্ধ করে।


































































































































































































