মেক্সিকো ইরানের জন্য দ্বার খোলার সিদ্ধান্ত

মেক্সিকো ইরানের জন্য দ্বার খোলার সিদ্ধান্ত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলকে মেক্সিকোতে থাকার অনুমতি দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র দলটিকে নিজ দেশে থাকতে দিতে না চাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন।

শিনবাউম বলেন, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে; কিন্তু দেশটি ইরানের ফুটবল দলকে সেখানে থাকতে দিতে চায় না। এ কারণে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁর দ্বারস্থ হয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ জি-তে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।