লন্ডনের পূর্ব অঞ্চলের চার বরোতে নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা বড় সাফল্য লাভ করেছেন। এই নির্বাচনে পূর্ব লন্ডনের চার বরোতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর বাইরে স্বতন্ত্র ও আঞ্চলিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।
টাওয়ার হ্যামলেটসে এসপায়ার পার্টি মনোনীত কাউন্সিলররা বড় জয় পেয়েছেন। ৪৫ সদস্যের কাউন্সিলে দলটি ৩৩টি আসনে জয় পেয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই ৩৩ জনের সবাই বাংলাদেশি বংশোদ্ভূত।
লন্ডনের পূর্ব অঞ্চলের বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা এখন শুধু ভোটার নয়, বরং স্থানীয় নীতিনির্ধারণের কেন্দ্রেও শক্ত অবস্থান তৈরি করছেন।


































































































































































































