উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে চালানো অভিযানে অন্তত ২৩১ বিদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে চালানো একটি অভিযানের লক্ষ্য ছিল দেশের উত্তরাঞ্চলে বসবাসরত একদল নাইজেরীয়।
দ্বিতীয় অভিযানে আটক বিদেশিদের মধ্যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও মালয়েশিয়ার নাগরিকেরা রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

































































































































































































