আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উপস্থিতিতে পবিত্র হজের খুতবা দিয়েছেন ইমাম। গতকাল মঙ্গলবার মসজিদে নামিরা থেকে এই খুতবা দেন মসজিদে নববির ইমাম শেখ আলী আল-হুদাইফি।
খুতবায় তিনি বিশ্ব মুসলিমের ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন। মরুর তীব্র গরমের কারণে এদিন তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
খুতবা শেষ হওয়ার পর ইমাম আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি হাজিদের হজ কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।


































































































































































































