সাগরের তলদেশে এক অদ্ভুত অভিজ্ঞতা

সাগরের তলদেশে এক অদ্ভুত অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছে ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ক্রিস্টোফার চ্যাংয়ের। ভিডিও করার সময় তিনি একটি ‘বেয়ারা’ কচ্ছপের মুখোমুখি হয়েছিলেন। চ্যাংয়ের ভাষায়, কচ্ছপটি একপর্যায়ে তাঁকে হালকা করে ‘চড়’ দেয়, তারপর শান্তভাবে চলে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

চ্যাং বলেন, ভ্রমণের শুরুটা ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটি কচ্ছপ এসে তাঁর পিছু নেয়। সাধারণত সাগরের তলদেশে কচ্ছপকে আপন মনে সাঁতরে বেড়াতে দেখা গেলেও কচ্ছপটি ছিল ব্যতিক্রম। এটি বারবার চ্যাংয়ের আশপাশে ঘুর ঘুর করছিল, যেন কিছু বলতে চায়।

চ্যাং প্রথমে ভেবেছিলেন এটি স্বাভাবিক আচরণ। কিন্তু কিছুক্ষণ পরই বিষয়টি অদ্ভুত মনে হতে থাকে। কচ্ছপটি বারবার তাঁর দিকে এগিয়ে আসছিল এবং দূর থেকে তাকিয়ে থাকছিল, যেন তাঁকে পর্যবেক্ষণ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।