যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড সান ফ্রান্সিসকো বে বিমানবন্দরে একটি রোবটের জন্য উড়োজাহাজে দেরি হয়েছে। রোবটটির নাম বেবপ। এলিট ইভেন্ট রোবোটিকসের কর্মকর্তা এলি বেন-আব্রাহাম নিশ্চিত করেছেন যে রোবটটি গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে যেতে একটি উড়োজাহাজে উঠেছিল।
বেবপের লিথিয়াম ব্যাটারির আকার সাউথওয়েস্ট এয়ারলাইনসের নীতিমালায় অনুমোদিত সর্বোচ্চ সীমার চেয়ে বড়। তাই সেটির ব্যাটারি খুলে সরিয়ে নেওয়ার পরই কেবল উড়োজাহাজ আকাশে ওড়ে।
এলিট ইভেন্ট রোবোটিকস বিভিন্ন অনুষ্ঠানের জন্য তাদের রোবট ভাড়া দেয়। তারা বলেছে, বেবপ ভবিষ্যতেও বাণিজ্যিক উড়োজাহাজে ভ্রমণ করবে, তবে ব্যাটারি ছাড়া।

































































































































































































