পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান। এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
ভয়াবহ এ বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। শিশু–নারীসহ গুরুতর আহত হয়েছেন ৮০ জনের বেশি।

































































































































































































