মরুভূমিকে উর্বর মাটিতে রূপান্তরে বিজ্ঞানীদের সাফল্য

মরুভূমিকে উর্বর মাটিতে রূপান্তরে বিজ্ঞানীদের সাফল্য

মরুভূমিকে সুজলা-সুফলা ভূমিতে রূপান্তর করা দীর্ঘকাল ধরে বিজ্ঞানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে চীনের শাপোতৌ ডেজার্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ স্টেশনের গবেষকেরা এ অসাধ্য সাধনের এক অভাবনীয় পদ্ধতি উদ্ভাবন করেছেন। বিশেষ ধরনের অণুজীব সায়ানোব্যাকটেরিয়া ব্যবহার করে তাঁরা মাত্র ১০ মাসের মধ্যে অনুর্বর ও অস্থির বালুরাশিকে উৎপাদনশীল উর্বর মাটিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।

সায়ানোব্যাকটেরিয়া হলো একধরনের সালোকসংশ্লেষণকারী অণুজীব। গবেষকেরা এ ব্যাকটেরিয়া ব্যবহার করে একধরনের ‘বায়োলজিক্যাল সয়েল ক্রাস্ট’ বা জৈব মৃত্তিকা স্তর তৈরি করেছেন। মরুভূমির যে বালু বাতাসের তোড়ে সারাক্ষণ স্থান পরিবর্তন করে, এ স্তর সেই বালুর ওপর একটি জীবন্ত পর্দার মতো কাজ করে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী যখন জৈব স্তরটি বালুর ওপর ছড়িয়ে দেওয়া হয়, তখন সায়ানোব্যাকটেরিয়া চিনিভিত্তিক একধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে। এ আঠা বালুর প্রতিটি কণাকে একে অপরের সঙ্গে শক্তভাবে আটকে দেয় এবং একটি স্থিতিশীল ও কঠিন স্তরে পরিণত করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।