গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সহায়তা সংস্থাগুলো ও স্বাস্থ্যকর্মীরা কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। এটি মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের জন্য তাদের আহ্বানও ছিল আবেগপূর্ণ ও জোরালো।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এ পর্যন্ত যতজন ইবোলায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বা মারা গেছেন, প্রকৃত রোগী ও মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। দেশটির বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে এ প্রাদুর্ভাব সামাল দিতে হিমশিম খেতে হবে।
গত বৃহস্পতিবার বেসরকারি সংস্থা (এনজিও) মার্সি কোরের ডিআরসি কান্ট্রি ডিরেক্টর রোজ টচওয়েনকো বলেন, এবার প্রাদুর্ভাবের পর ইবোলা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।


































































































































































































