সেনেগালের প্রধানমন্ত্রী বরখাস্ত, রাজনৈতিক সংকটের সৃষ্টি

সেনেগালের প্রধানমন্ত্রী বরখাস্ত, রাজনৈতিক সংকটের সৃষ্টি

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করে সরকার ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। গতকাল শুক্রবার এক আকস্মিক অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। ব্যাপক ঋণে জর্জর পশ্চিম আফ্রিকার দেশটিতে এ ঘটনা রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে।

সম্প্রতি সোনকো পশ্চিমা বিশ্বের তীব্র সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচারী’ পশ্চিমা দেশগুলো বাকি বিশ্বের ওপর সমকামিতা ‘চাপিয়ে দেওয়ার’ চেষ্টা করছে। সমকামিতার অপরাধে শাস্তি আরও কঠোর করতে সেনেগালে সম্প্রতি নতুন একটি আইনও পাস করা হয়।

সোনকোর এ মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় তাঁকে বরখাস্ত করা হয়। সোনকো বলেন, আইনটি পাস হওয়ার পর তিনি বিদেশ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তীব্র সমালোচনা শুনেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।