বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইবোলার নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধে কার্যকর টিকা তৈরি হতে আরও ৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
ডব্লিউএইচওর উপদেষ্টা ডা. ভাসি মূর্তি গতকাল বুধবার জানান, বান্ডিবুগিও প্রজাতির ইবোলার বিরুদ্ধে সম্ভাব্য দুটি টিকা তৈরি করা হচ্ছে।
ডব্লিউএইচওর মহাপরিচালক ডা. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এখন পর্যন্ত ইবোলায় ৬০০ জনের সংক্রমণের সন্দেহ পাওয়া গেছে এবং ১৩৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

































































































































































































