টেসলার সাইবারট্রাকের ওয়েড মোড চালু থাকা অবস্থায় ডুবে গেল গাড়ি

টেসলার সাইবারট্রাকের ওয়েড মোড চালু থাকা অবস্থায় ডুবে গেল গাড়ি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার তৈরি সাইবারট্রাকে থাকা বিশেষ 'ওয়েড মোড' সুবিধার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন চালকসহ যাত্রীরা। পানিতে চলাচলের উপযোগী 'ওয়েড মোড' সুবিধা চালু করে লেকের পানিতে নামার কিছুক্ষণ পরই সাইবারট্রাকটি বিকল হয়ে ডুবে যায়। পরে উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে গাড়িটি পানি থেকে উদ্ধার করে।

গ্রেপভাইন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কেটিস উডস পার্ক বোট র‍্যাম্প এলাকা থেকে সাইবারট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ইচ্ছাকৃতভাবেই গাড়িটি লেকে নামিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সাইবারট্রাকের 'ওয়েড মোড' সুবিধা বাস্তবে কতটা কার্যকর, তা পরীক্ষা করা।

পরে চালক ও গাড়িতে থাকা অন্য যাত্রীরা দ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার পর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পার্ক ও লেকের নিষিদ্ধ এলাকায় গাড়ি চালানো এবং জলযান নিরাপত্তাবিষয়ক একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।