কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তাঁর স্বামী মেহেদী হাসানসহ পাঁচ আসামি। শুনানি শেষে আদালত মেহেদী হাসানকে কারাগারে পাঠান। আদালত অপর চার আসামির জামিন মঞ্জুর করেন।
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জান্নাতুন নাঈমের মৃত্যুর ঘটনায় করা মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তাঁর স্বামী মেহেদী হাসানসহ পাঁচ আসামি।
মামলার বাদী জান্নাতুন নাঈমের বাবা মো. হানিফ বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।’


































































































































































































