বেঙ্গালুরুতে এক অনুভূতির গল্প

বেঙ্গালুরুতে এক অনুভূতির গল্প

মানুষের জীবনে ভ্রমণ শুধু স্থান পরিবর্তনের নাম নয়; বরং এটি একেকটি অনুভূতির সঞ্চয়, একেকটি স্মৃতির নির্মাণ। আমার জীবনেও সেই সৌভাগ্য হয়েছে—বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি।

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু, দক্ষিণ কোরিয়া এবং চীনের কুনমিং—এই তিন স্থান আমার ভ্রমণজীবনের সবচেয়ে প্রিয় অধ্যায়গুলোর একটি। তবে স্বীকার করতেই হয়, বেঙ্গালুরুর প্রতি আমার এক অদ্ভুত টান রয়েছে।

এই শহরে পা রাখলেই মনে হয়, জীবনের ব্যস্ততা ও ক্লান্তি কোথাও হারিয়ে যায়। চারপাশে একধরনের শান্তি ও প্রশান্তি বিরাজ করে, যা আধুনিক নগর জীবনে খুব সহজে পাওয়া যায় না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।